Header Ads

বিটকয়েনের দাম প্রায় সর্বকালের সর্বোচ্চ | Bitcoin price is near all-time high

 বিটকয়েনের দাম প্রায় সর্বকালের সর্বোচ্চ


বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সর্বকালের সর্বোচ্চ দামের দ্বারপ্রান্তে। মঙ্গলবার (৫ মার্চ) ভার্চুয়াল এ মুদ্রাটির দর উঠে যায় ৬৮ হাজার ৬০০ ডলারে, যা বিগত দুবছরের মধ্যে সর্বোচ্চ।



বার্তা সংস্থা রয়টার্স জানায়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান এ ভার্চুয়াল মুদ্রার দাম। মঙ্গলবার ৬৮ হাজার ৬০০ ডলারে ওঠে এর দাম। এদিন এক পর্যায়ে মুদ্রাটির দর ৬৮ হাজার ৮২৮ ডলারেও অবস্থান করে, যা বিগত দুবছরের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে এটি সর্বকালের সর্বোচ্চ দামের কাছাকাছি।


এর আগে, ২০২১ সালের নভেম্বরে বিশ্ববাজারে বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছিল।

বার্তা সংস্থা আরও জানায়, চলতি বছর এখন পর্যন্ত বিশ্ববাজারে বিটকয়েনের দর ৫০ শতাংশ বেড়েছে। যার অধিংকাশ বেড়েছে গত কয়েক সপ্তাহে। কারণ ক্রিপ্টোকারেন্সির দাম ট্র্যাক করার জন্য গত ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এসইসি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের মাধ্যমে বিটকয়েন বিনিয়োগের অনুমোদন দেয়। এতে বিনিয়োগকারীরা এখন থেকে প্রথাগত বিনিয়োগের মতোই বিটকয়েনে বিনিয়োগ করতে পারবেন। ফলে বাড়ছে বিটকয়েন তহবিলের প্রবাহ।
 
এছাড়া দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও চলতি বছরে এখন পর্যন্ত বেড়েছে ৫০ শতাংশের বেশি। যার সর্বশেষ দাম ছিল ৩ হাজার ৬৪৯ ডলার।


কমেন্ট করুন , শেয়ার করুন । ধন্যবাদ ❤️

Join us - Telegram 

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.