ভিটামিন ই ক্যাপসুলের যত গুণ
লাইফস্টাইল ডেস্ক : ইভিয়ন ক্যাপসুল ব্যাপকভাবে ভিটামিন ই ক্যাপসুল নামে পরিচিত। এর রয়েছে বিভিন্ন ধরণের গুণাগুণ। তবে ত্বকের যত্নে এর উপকারিতা অনেকের জানা থাকলেও শরীরের আরো নানা উপকারে যে ভিটামিন ই কাজে আসে তা হয়তো অনেকেরই অজানা।
![]() |
| ভিটামিন - ই ক্যপসুল |
মাথার চুল লম্বা করতে ও তা যত্ন করতে চাইলে ব্যবহার করতে পারেন ভিটামিন ই ক্যাপসুল। চুলে নিয়মিত যে তেল ব্যবহার করেন, তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে সপ্তাহে দু’দিন মাথায় মাখতে পারেন। ২-৩ ঘণ্টা রেখে তার পর মাথায় শ্যাম্পু করে নিন। চুল বৃদ্ধি পাবে দ্রুত।
অকাল বার্ধক্য ঠেকাতে ভিটামিন ই ক্যাপসুল বেশ কার্যকরী। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর ভিটামিন ই ত্বকের বলিরেখা দূর করতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল ত্বকে মালিশ করলে ত্বক টানটান হয়।
পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ ☺️❤️
আমাদের সঙ্গেই থাকবেন এবং শেয়ার করুন 🥰
Join us - Telegram






No comments