জনপ্রিয় ৫ টি টেলিগ্রাম বট :
বিভিন্ন কাজের জন্য টেলিগ্রাম প্লাটফর্মটিতে অসংখ্য টেলিগ্রাম বট (Telegram bot) রয়েছে। এখানে আমরা বহুল ব্যবহ্রত এবং সেরা ৫ টি বট সম্পর্কে আলোচনা করেছি।
অর্থাৎ কোন বট কি কাজে লাগাবাবেন তা জানতে নিচে বট ইউজার নামগুলো ফলো করুন।
আপনি যদি ইন্টারনেট চালান তাহলে জানেন যে, অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে আমাদের লগইন করে প্রবেশ করতে হয়। কিংবা একাউন্ট খুলার প্রয়োজন পড়ে। কিন্তু আমাদের ব্যক্তিগত ইমেইল দিয়ে লগইন করলে পরবর্তীতে ঐ ওয়েবসাইট বারবার বিভিন্ন স্প্যাম্প মেইল, অ্যাড পাঠায় কিংবা অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর মেইল দিয়ে ইনবক্স ভরে যায়।
তাই, ব্যাক্তিগত মেইলের ইনবক্সে এই বিরক্তি থেকে রক্ষা পেতে সাময়িক ইমেইল ঠিকানা প্রয়োজন হয়। যার মাধ্যমে আমরা ওয়েবসাইটে একাউন্ট খুলতে পারবো। এই সাময়িক ইমেইল বা টেম্প মেইলের অ্যাপ, ওয়েবসাইটও রয়েছে। কিন্তু টেলিগ্রামে বটের মাধ্যমে সহজেই তা পাওয়া যাবে অর্থৎ এই বটের সাহায্যে সহজেই টেম্প মেইল পেয়ে যাবেন।
এই বটটি ব্যবাহর করলে বটটি কিছু সময়ের জন্য একটি ইমেইল ঠিকানা দেবে এবং ইমেইলটির ইনবক্সও দিবে। যতোবার প্রয়োজন ততবার নতুন ইমেইল ঠিকানা নিতে পারবেন এখান থেকে। এই বট ছাড়াও এই কাজের জন্য আরও বট রয়েছে যেমন—@fakemailbot , @TempMailBot
এই বটটি অনেক মজার। এখানে আপনি টেক্সট থেকে gif তৈরি করতে পারবেন। বটটি ইনলাইন হিসেবে ব্যবহার করে যেকোনো চ্যাটে Text to gif বানাতে পারবেন।
Text to gif এর মতোই আরেকটি ইনলাইন বট এটি। এর সাহায্যে আপনি যে কোন ইংরেজি টেক্সটকে বড় আকারে প্রকাশ করতে পারবেন। অনেকটা স্টিকারের মতো তৈরি হবে। যেকোনো চ্যাটে এটি ব্যবহার করা যাবে।
টেলিগ্রামের একটি গুরুত্বপূর্ণ বট এটি। টেলিগ্রামে হাজার হাজার চ্যানেল রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ চ্যানেল সম্পর্কে আমরা জানি না। এই বটে বিষয়ভিত্তিক সব চ্যানেল পেয়ে যাবেন। Technology, Education, Science সহ দশটির অধিক ক্যাটাগরি রয়েছে। আপনার যে ধরনের চ্যানেল প্রয়োজন তা আপনি ইনলাইন সার্চ করে অথবা ক্যাটাগরি থেকে পেয়ে যাবেন।
এই বট দিয়ে ভিডিও থেকে gif তৈরি করতে পারবেন ।আপনি যে কোন ভিডিও দিয়ে gif তৈরি করতে পারবেন। এছাড়া ভিডিওর কোনো অংশ কেটে ও তৈরি করতে পারবেন।
এছাড়াও টেলিগ্রামে হাজার হাজার টেলিগ্রাম বট (Telegram bot) রয়েছে। বিভিন্ন প্রোগ্রামাররা টেলিগ্রামের সুবিধাকে কাজে লাগিয়ে বট তৈরি করছেন প্রতিনিয়ত। আগামীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বট নিয়ে আমরা আলোচনা করবো।আর আপনার যদি টেলিগ্রাম একাউন্ট থাকে তাহলে,বট, চ্যানেলসহ আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে যুক্ত থাকতে পারেন
No comments